নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক মন্দা ও বেকারত্বে টালমাটাল ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার।

নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক মন্দা ও বেকারত্বে টালমাটাল ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার।
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের পর থেকেই ড. মুহাম্মদ ইউনুস অভূতপূর্ব সংকটের মুখোমুখি হয়েছেন। দেশের রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলেছে। একই সঙ্গে অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান বেকারত্ব এবং বিনিয়োগ স্থবির হয়ে পড়ায় জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
রাজধানীসহ সারাদেশে চুরি, ছিনতাই, খুন ও দস্যুতা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী বারবার আশ্বাস দিলেও কার্যত অপরাধ দমনে তারা সফল হতে পারছে না। ফলে সাধারণ জনগণ মনে করছে, সরকারের নিয়ন্ত্রণক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
অর্থনৈতিক দিক থেকেও চরম সংকটে রয়েছে দেশ। টাকার মান কমে যাওয়ায় আমদানি ব্যয় বাড়ছে, ফলে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। শিল্পখাতেও বিনিয়োগকারীদের অনীহা দেখা দিয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজার স্থবির হয়ে পড়ায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দিশেহারা। রপ্তানিখাত বিশেষ করে তৈরি পোশাক শিল্প অর্ডার হারাচ্ছে, যার কারণে লাখ লাখ শ্রমিক চাকরি হারাচ্ছে বা হারিয়েছে আছে।
এদিকে, বেকারত্বের হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। প্রতিবছর কয়েক লক্ষ তরুণ কর্মক্ষেত্রে প্রবেশ করলেও নতুন কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় তারা হতাশ হয়ে পড়ছে। এর ফলে সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত সুশাসন প্রতিষ্ঠা, অর্থনীতি পুনরুদ্ধার ও কর্মসংস্থান বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নিতে না পারে, তবে অচিরেই জনগণের আস্থা হারাবে এবং গণবিস্ফোরনে রূপ নিবে।
জনগণের প্রত্যাশা ছিল একটি নিরপেক্ষ ও স্থিতিশীল সরকার দেশের সংকট কাটিয়ে উঠবে, কিন্তু এখন তা অনিশ্চয়তার মধ্যে নিমজ্জিত।

জাতীয়