বরিশালের ভোলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা।

ভোলায় নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ভোলা:

ভোলায় নিজ বাড়ির গেটের সামনে ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন মো. সাইফুল্লাহ আরিফ (৩০) নামে এক ছাত্রলীগ নেতা। তিনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। শুক্রবার দিবাগত রাতে শহরের কালিবাড়ী রোড এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত আরিফ শহরের কালিবাড়ী রোড নবী মসজিদ এলাকার বাসিন্দা এবং বশির আহমেদ মাস্টারের ছেলে।

নিহতের পিতা বশির আহমেদ মাস্টার জানান, রাতে পরিবারের সবাই একসাথে খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। ভোরে ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে তিনি বাড়ির মূল গেটের সামনে আরিফের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশেপাশের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত আরিফের মাথার সামনে ও পেছনে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়া তার ডান হাতের কব্জির রগও কাটা ছিল।

ভোলা সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত শুরু হয়েছে। এই হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান।

বরিশালসারাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *