চীন সফরে যেসব বার্তা পেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান।

চীন সফরে বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা পেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান

ঢাকা, শনিবার ‍৩০ আগস্ট ‍২০২৫ :

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি চীন সফর শেষে বাংলাদেশে ফিরে এসেছেন।তার এ চীন সফরকে ঘিরে অনেকেরই কৌতুহল ছিল।কারন ২০২৪ সালের ৫ই আগষ্ট একটি সাংবিধানিক সরকারকে হঠানোর পর বাংলাদেশ পুরোপুরি আমেরিকার বলয়ে চলে যায়। আমেরিকার পুতুল হিসেবে থাকা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্বার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে আমেরিকার সাথে একটি নন ডিসক্লোজার বানিজ্যচুক্তি ইতিমধ্যে সই করেছে।সেই মুহূর্তে সেনাপ্রধানের চীন সফর একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।

বর্তমানে আমেরিকা আর চীনের বৈরী সম্পর্কের মধ্যে সেনাপ্রধানের চীন সফরকে আমেরিকা ভালো চোখে দেখবে কিনা সেটা অনেকের মনেই প্রশ্ন।

যদিও বাংলাদেশ সেনাবাহিনীর (আইএসপিআর) এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে-

বাংলাদেশের নিরাপত্তা, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও সামরিক প্রশিক্ষণ বিনিময়কে কেন্দ্র করে আলোচনা হয়। চীন স্পষ্টভাবে জানায়, দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশকে তারা একটি কৌশলগত অংশীদার হিসেবে দেখে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও প্রশিক্ষণ কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়ন অগ্রযাত্রায় চীন সবসময় পাশে থাকবে। বিশেষ করে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, শান্তিরক্ষা মিশনে সমর্থন এবং প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রগুলোতে নতুন মাত্রা যুক্ত হবে।

কিন্তু এর আড়ালে অনেক কিছুই ঘটেছে।আমেরিকা আর পশ্চিমাশক্তিকে রুখতে চায়না,রাশিয়া আর ভারত মিলে দক্ষিন এশিয়ায় একটি শক্তিশালী বলয় তৈরি করতে যাচ্ছে।এরই প্রেক্ষাপটে চীনের পক্ষ থেকে সেনাপ্রধানকে একটা বার্তা দেয়া হয়েছে।

বার্তাটি হলো, কোনো বহিরাগত শক্তি যেনো বাংলাদেশের অভ্যন্তরে দীর্ঘমেয়াদি সহিংসতা তৈরি না করতে পারে এবং এ ধরনের সহিংসতা রুখতে চীন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।এছাড়াও আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং বঙ্গোপসাগর অঞ্চলে সমুদ্র নিরাপত্তা নিয়েও আলোচনা হয়।বাংলাদেশ যেন কোনো ধরনের বহিরাগত চাপ বা হুমকির মুখে না পড়ে সে বিষয়ও সেনাপ্রধানকে অবগত করা হয়।

কিন্তু জানা যায়,সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চীন সফরটি নিয়ে আমেরিকা খুব বেশি খুশি হতে পারে নি বরং আমেরিকা ক্ষুব্ধ হয়েছে।এ বিষয়টি বুঝতে পেরেই দেশে ফেরার আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আমেরিকা কর্তৃপক্ষের সাথে সিঙ্গাপুরে একটি বৈঠক করেন এবং আমেরিকার ডিপস্টেটকে চীন সফর সম্পর্কে অবগত করেন।

সর্বোপরি বলা যায়, চীন সেনাপ্রধানকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমেরিকার দক্ষিন এশিয়াতে কোনো ধরনের দাদাগিরি চলবে না।আমেরিকার দক্ষিন এশিয়াতে আধিপত্য চীনের জন্য হুমকি।

জাতীয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *