প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক।

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক।

স্টাফ রিপোর্টার ।।

রোববার (৩১ আগস্ট) সকালে রাজধানী ঢাকায় দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সকাল ১১টা ৩০ মিনিটে গুলশান-২ এর ৯৬ নম্বর রোডের একটি বাসভবনে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্ধারিত সময় অনুযায়ী বৈঠকটি শুরু হয়। সূত্র জানায়, বৈঠকের মূল বিষয়বস্তু ছিলো একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং একটি অংশগ্রহণমূলক, অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা।যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটি এখনো রায়ের উপর নির্ভরশীল সেহেতু সেটা বহাল হওয়ার আইনগত সম্ভাবনা কতটুকু সে বিষয় প্রধান বিচারপতির কাছে জানতে চান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও বর্তমান ড. মুহম্মদ ইউনুসের অনিরপেক্ষ কর্মকান্ডে এই সরকারের অধীনে যে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না এ বিষয় নিশ্চিত সর্বমহল। এই পরিস্থিতি থেকে উত্তরনের একমাত্র উপায় হলো একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার।সর্বোপরি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কেও আলোচনা হয়। এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনও প্রধান বিচারপতির সাথে তত্ত্বাবধায়ক সরকারের বিষয় আলোচনা করেন। সেক্ষেত্রে সর্ব মহলের কার্যক্রম একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের ইঙ্গিত বহন করে।

অন্যদিকে, মাত্র আট মিনিট আগে—সকাল ১১টা ২২ মিনিটে—রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান। এই বৈঠকেও আলোচনার বিষয়বস্তু ছিল, বাংলাদেশের চলমান সংকট,আইন শৃঙ্খলার চরম অবনতি।বর্তমান সরকারের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেন।

প্রসঙ্গত, সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত হয় এবং পিএসও তিন বাহিনীর সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকেন।

জাতীয়সর্বশেষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *